এইমাত্র
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা
  • প্রতিবেশী দেশগুলোতে আর হামলা হবে না: ইরানের প্রেসিডেন্ট
  • গাইবান্ধায় নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা
  • বাউফলে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    রাজনীতি

    ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়ে চাদর ছুঁড়ে ফেললেন রিজভী

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম
    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

    ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়ে চাদর ছুঁড়ে ফেললেন রিজভী

    মোহাম্মদ হোছাইন, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম


     

    নিজের ভারতীয় চাদর জনসম্মুখে ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


    বুধবার (২০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের কাছে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি।


     

     এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। দলীয় কর্মীদেরও আহ্বান জানান রিজভী। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।



    এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলন অরাজনৈতিক। অধিকার হারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি। দেশ প্রেমে উদ্বুদ্ধ জনগণের ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। 

     



     

    তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এ ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা। 



     


     


    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় জনগণ ক্ষুব্ধ বলেও দাবি করেন রিজভী। বলেন, আওয়ামী লীগ ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…