এইমাত্র
  • ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
  • এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
  • অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

    হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

    হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Analysis, Thesis and Scientific Paper Writing’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)।

    বুধবার (১৫ অক্টোবর) সকালে আইআরটি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন।

    এই প্রশিক্ষণ কর্মশালা ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কৃষি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা শিক্ষা, সমাজবিজ্ঞান, ফিসারিজ ও ভেটেরিনারি অনুষদের মাস্টার্স থিসিস শিক্ষার্থীরা নির্ধারিত দিন অনুযায়ী অংশ নিচ্ছেন।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    আইআরটি পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, গবেষণার মানোন্নয়ন, পরিসংখ্যান বিশ্লেষণ এবং আন্তর্জাতিক মানের প্রবন্ধ রচনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণে আগ্রহী করতে শিক্ষা উপকরণ যেমন ব্যাগ, কলম, প্যাড, নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিক, মান সম্মত গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করবে।


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…