এইমাত্র
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • ঈদযাত্রায় বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, ড্রাইভার আটক

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

    উল্লাপাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, ড্রাইভার আটক

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিমুল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিমুল উপজেলার আঘকয়রা এলাকার আবু মুসা সরকারের ছেলে এবং কয়রা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। 


    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বর্ধনগাছা এলাকায় খিরা পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে শিমুলের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিমুল হোসেনের মৃত্যু হয়।


    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, বর্ধনগাছা এলাকায় খিরা পরিবহনের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা সবুজ আলী (২৮) নামে ট্রাক চালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও তিনি নিশ্চিত করেন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…