এইমাত্র
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দুর্গম পাহাড়ে মানবিক সেবায় ব্যস্ত ৩ বিজিবি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

    দুর্গম পাহাড়ে মানবিক সেবায় ব্যস্ত ৩ বিজিবি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

    ‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে জোনের আওতায়ধীন লোগাং ইউপির বিভিন্ন এলাকা ঘুরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

    ‎এসময় দুঃস্থ পরিবারদের দেওয়া হয় ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ নারীদের প্রদান করা হয় সেলাই মেশিন, দুর্গম মারমা পাড়ায় পানির অভাব দূর করতে স্থাপন করে দেওয়া হয় টিউবওয়েল, দরিদ্র শিক্ষার্থীদের দেওয়া হয় স্কুলের ব্যাগ সহ শিক্ষাসামগ্রী এবং অসহায় বৃদ্ধকে দেওয়া হয় আর্থিক সহায়তা।

    ‎জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…