এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    স্বজনরা জানান, শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে খাল থেকে তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…