এইমাত্র
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শিক্ষকরা কর্মবিরতিতে, হলের দায়িত্বে অভিভাবকরা

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

    শিক্ষকরা কর্মবিরতিতে, হলের দায়িত্বে অভিভাবকরা

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা দেশব্যাপী চলমান কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। শিক্ষক-শিক্ষিকারা কর্মবিরতি পালন করে বিদ্যালয় প্রাঙ্গণে চেয়ারে বসে থাকলেও পরীক্ষার হলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন অভিভাবকরা। তাদের সহযোগিতায় কোমলমতি শিশুরা পরীক্ষা দিচ্ছে।

    পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষের বাইরে—এমনকি বিদ্যালয়ের আঙিনায়ও—শত শত অভিভাবকের উপস্থিতি দেখা যায়। কেউ সন্তানকে সাহস দিচ্ছেন, কেউবা হলের ভেতরে গিয়ে দায়িত্ব পালন করছেন।

    পরিক্ষার হলের দ্বায়িত্বে থাকা  অভিভাবকরা  জানান, কর্মবিরতির কারণে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের দুশ্চিন্তা থাকলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা নিজেরাই পরিক্ষার হলে শিক্ষিকার দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে তারা পরিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করছেন। 

    এদিকে সন্তানের অপেক্ষায় পরিক্ষার হলের বাহিরে দাড়িয়ে থাকা অভিভাবকরা জানান, এভাবে ক্লাস পরিক্ষা বর্জন করে যদি শিক্ষকরা বসে থাকেন তাহলে এই কোমলমতি শিশুদের মধ্যে এর প্রভাব পরবে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দ্রুত শিক্ষকদের দাবী পুরন করে তাদের আবারো ক্লাস রুমে ফেরানোর দাবী করেন তারা।

    ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ বলেন, ‘আমরা ১১তম গ্রেড দাবী করে আমাদের কর্মবিরতী পালন করছি। যতক্ষন না প্রজ্ঞাপন জারি করে ততক্ষন আমাদের কর্মবিরতী চলবেই।’

     বার্ষিক পরিক্ষার মূল্যায়ন এবং পরিক্ষার হলে শিক্ষার্থীদের কিরুপ প্রভাব পরবে জানতে চাইলে তিনি জানান, শিক্ষকরা কর্মবিরতি পালন করায় পরীক্ষার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হচ্ছে, তবে অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…