এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    রাজধানী

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাকরাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল

    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাকরাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল

    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশার নামাজের পর এই দোয়ার আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম।

    দোয়া মাহফিলে মসজিদের ইমাম হাফেজ কামরুজ্জামান খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে কোরআন শরীফ খতম করা হাফেজদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ।

    দোয়া মাহফিল ও কোরআন খতম আয়োজনের বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সেজন্যই আজকের এই আয়োজন।’

    ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তার সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরী। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতার সহিত নেক হায়াত দান করেন সেই প্রত্যাশা আমাদের।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…