এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

    বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুদিন কিছুটা নিজেকে আড়ালে রেখেছিলেন এই পরিচালক। এবার প্রকাশ্যে জানালেন তার বিয়ের বিষয়টি।

    সোমবার (২ ডিসেম্বর) বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান আরিয়ান। যদিও কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। নিজের পোস্টের ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

    জানা গেছে, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মীদের নিয়ে বড় আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা।

    রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় রয়েছে অর্ধশতাধিক নাটক। তার নির্মিত ‘বড় ছেলে’ নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা।নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত হয়েছেন এই নবদম্পতি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…