এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’: ড. রেজা কিবরিয়া

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    ‘আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’: ড. রেজা কিবরিয়া

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমার বাবা সাবেক অর্থ মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকারীদের গত ১৫ বছর শেখ হাসিনা রক্ষা করেছেন। সেটা থেকে সন্দেহ হয় তার আদেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

    তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফিরয়ে আনতে বর্তমান এনজিওওয়ালা সরকারের সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে আমরা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবো।’

    তিনি আরও বলেন, শেখ হাসিনা ও রেহেনা প্রায় ৪০ মিলিয়ন ডলার পাচার করেছেন। এ ছাড়াও আরও অনেকেই পাচার করেছেন। বিদেশের মতো ট্রাস্ট গঠন করে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যায় করা হবে’- বলেও মন্তব্য করেন তিনি।

    বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি জালালসাপ গ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

    নির্বাচন প্রসঙ্গে সন্দেহ পোষন করে কিবরিয়া বলেন, ‘এই সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, ভোট বাক্স, কেন্দ্র ও ভালো পরিস্থিতি সৃষ্টি করার সক্ষমতা নেই।’

    দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…