এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

    আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

    আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইরাইডার্স। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের জেরে তাকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা নিতে দলটিকে অনুরোধ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

    সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়েছে, মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বোর্ড। 

    তিনি আরও জানান, ‘যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।’

    প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিলামে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক এবং কিছু ধর্মীয় নেতা দাবি তুলেছেন যে, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআর মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনা করা হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…