এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

    খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
    ছবি: সংগৃহীত

    বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আয়োজন করে।

    তিনি বলেন, এই যাত্রার মূল লক্ষ্য হলো সেই আদর্শকে ধারণ করা, যার জন্য তিনি (খালেদা জিয়া) দীর্ঘ ৪০-৪৫ বছর নিরন্তর সংগ্রাম করে গেছেন।

    রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে; যিনি গোটা জাতিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক সংকট ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

    তিনি বলেন, ফ্যাসিস্টরা তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করলেও সেখানে তার ওপর চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হলেন তা আজ গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। যে নেত্রীকে একসময় পায়ে হেঁটে কারাগারে যেতে দেখা গিয়েছিল, পরে তিনি হুইল চেয়ারে করে সেখান থেকে বের হন এবং দিনের পর দিন তাকে হাসপাতালেই কাটাতে হয়েছে।

    রিজভী বলেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত থাকলেও তার অটুট মনোবল, ধৈর্য এবং সাহস ছিল প্রবল। তার জানাজায় মানুষের যে অভূতপূর্ব জনস্রোত দেখা গেছে, তার মাধ্যমে এটিই প্রতীয়মান হয় যে আল্লাহ তাকে গৌরবান্বিত করেছেন। তার বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ ও নোংরা কথা বলা হলেও তিনি তার সৌজন্যবোধের মাধ্যমে প্রমাণ করেছেন যে, যারা এমন কথা বলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মহিলা দলকে অত্যন্ত ভালোবাসতেন এবং বর্তমানের এই নেতৃত্বও তার হাতেই তৈরি। বিএনপি, মহিলা দল এবং সব অঙ্গসংগঠন তার দেখানো আদর্শ, নৈতিকতা এবং অঙ্গীকারের পথ ধরে এগিয়ে যাবে। তার দেখানো পথে চললেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখা সম্ভব হবে। 

    এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…