এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

    রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

    সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। 

    সবশেষ পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজে শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন ১৫ জনের দলে। এছাড়া ব্রেন্ডন টেলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন অধিনায়ক সিকান্দার রাজা।

    এছাড়া পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানি'কেও ফেরানো হয়েছে রোডেশিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।

    বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।

    আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে রাজাদের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…