এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    হোমনায় পৃথক হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেফতার

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    কুমিল্লার হোমনায় আলোচিত দুই হত্যা মামলার দুই মূল আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আলোচিত দুই হত্যা মামলার মূল আসামিদের শনিবার (৩ জানুয়ারি) সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকালে হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকারের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ মার্চ দায়ের করা বিল্লাল হত্যা মামলার মূল আসামি ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের খান সাবের ছেলে জাকির হোসেন ওরফে ছোট (২২) কে ঘারমোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর দায়ের করা মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয় নগর গ্রামের অটোচালক শান্ত দাস হত্যা মামলার মূল আসামি মধ্যকান্দি গ্রামের জলিল আমিনের ছেলে রাসেল কে মধ্যকান্দি এলাকা থেকে আটক করা হয়।

    হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আলোচিত দুই হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…