এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

    লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    ‎শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের দাখিল করা কাগজপত্রে কোনো অনিয়ম, ঋণখেলাপি বা আইনগত জটিলতা না পাওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

    ‎মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই রায়পুর ও সদর অংশজুড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে দেখা যায়।

    ‎রাজনৈতিকভাবে স্পর্শকাতর লক্ষ্মীপুর-২ আসন দীর্ঘদিন ধরেই ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু। এবার দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে ভোটের লড়াই হবে তুমুল ও হাড্ডাহাড্ডি—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

    ‎উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষ আপত্তি দাখিল করেনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…