এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

    বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

    বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্থাগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে বরিশালের সংসদীয় ৬ টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ৬ টি আসনের ৪৮ টি মনোনয়ন বাছাই করা হয়। শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশালের সংসদীয় ১,২,৩ আসনের ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। এসময় অঙ্গিকার নামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি, দলীয় মনোনয়ন না থাকায় বরিশাল ৩ বাবুগঞ্জ- মুলাদী আসনে জাতীয় পার্টির ২ জন, স্বতন্ত্র ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

    এ ছাড়া একই আসনের ২ টি মনোনয়ন স্থগিত করা হয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ও এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটার্রিং কর্মকর্তা। এছাড়া বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষন করা হয়েছে। তার দলীয় মনোনয়ন না থাকায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।

    এর আগে শুক্রবার বাছাইয়ের প্রথম দিনে ২ জনের মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা পুনরায় আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

    উল্লেখ, বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৬২ টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে ৪৮ টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাই শেষে ৩২ টি মনোনয়ন বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…