এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাই এবার নিজেদের ভোটাধিকার পাহারা দেবে।”

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন বিশ্বের কাছে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।”

    সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…