জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও বিধি অনুযায়ী শর্ত পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মনোনয়ন বাতিলের ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
ইখা