এইমাত্র
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর ড্যাবের দোয়া

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

    খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর ড্যাবের দোয়া

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চিকিৎসকদের সংগঠন ড্যাব যশোর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তন রুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শরিফুল আলম খান। 

    এ সময় বক্তব্য দেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক, মাগুরা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ওয়াহিদুজ্জামান আজাদ।

    সঞ্চালক ছিলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। দোয়া পরিচালনা করেন হাসপাতালের নাক কান গলা বিভাগের কনসালটেন্ট ডা. তমিজ উদ্দিন। 

    অনুষ্ঠানে ড্যাবের সদস্য ও হাসপাতালের সেবিকা ও কর্মকর্তা-কর্মচারিরা অংশ গ্রহণ করেন। 

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…