এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

    নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

    নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১০ টার দিকে নাজিরপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত আফসার আলী উপজেলার বীরবাজার মোল্লাপাড়ার আকবর আলীর ছেলে ও হায়দার আলী একই মহল্লার হাকিম আলীর ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার ও স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের হালসা-নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় একটি ইজিবাইক ও অটোভানের সংঘর্ষ হয়। এতে অটো ভ্যান ও ইজিবাইকের ৭/৮ জন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় মাল বোঝাই একটি এসে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। আহত হন ৬ জন।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আহতদের মধ্যে হায়দার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আফসার আলীর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…