এইমাত্র
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে ১৫ বসতঘর ও দোকান ভস্মীভূত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

    শায়েস্তাগঞ্জে ১৫ বসতঘর ও দোকান ভস্মীভূত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত প্রায় ৯টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের সফিক মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

    আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সফিক মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, ময়না মিয়া, জসিম মিয়া, ছালেখা খাতুন, আমির হোসেন, আয়লা বানু, আক্কল আলী, আব্দুস ছালাম, সুজন মিয়া, আতলি মিয়া ও সজিব মিয়ার বসত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।

    শুক্রবার দিবাগত রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, ‘আগুনে ১৩টি বসত ঘর ও ২টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়ে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতার আহ্বান করেছি।’ তিনি বলেন, ‘সময়মত আগুন নিয়ন্ত্রণ না হলে পার্শ্ববর্তী ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হতো। অল্পের জন্য রক্ষা হয়েছে।’

    শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ‘আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…