এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 

    শনিবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীর বর্তমান অবস্থান অজানা। 

    এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক হয়েছেন।

    এই হামলার পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন। স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই হামলাকে ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন।

    প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান এবং বলেন, ‘আমাদের ওপর আক্রমণ করা হয়েছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। সরকার মাদুরোর নির্দেশ অনুসরণ করছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…