এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় মাদকসহ কারবারি আটক

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    গজারিয়ায় মাদকসহ কারবারি আটক

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ অভিযানে শীর্ষ মাদক কারবারি মো. রুবেলকে (৩৫) ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের দাসকান্দী মহল্লায় অভিযান চালানো হয়। অভিযানে মৃত মোতালেব হোসেনের ছেলে, চিহ্নিত মাদক কারবারি মো. রুবেলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার স্ত্রী নুরতাজ পালিয়ে যায়। পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোর্শেদ আলম জানান, দীর্ঘদিন ধরে মো. রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এমন গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে মাদকসহ আটক করা সম্ভব হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনসির উপ-পরিদর্শক বাদী হয়ে এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…