এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

    আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলে জায়গা না পেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন এই পেসার।

    আইপিএল থেকে বাদ পড়ার তিন দিনের মধ্যেই পিএসএলের ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন মুস্তাফিজ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে এই তালিকায় নাম লিখিয়েছেন মুস্তাফিজসহ ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।

    পিএসএলে নিবন্ধন করা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

    ৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যা চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২৬ মার্চ।

    এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে সে আসরে ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফেরার সুযোগ তৈরি হলো বাংলাদেশি এই বাঁহাতি পেসারের।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…