এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জয়পুরহাটে বিএনপি-জামায়েতের প্রার্থী শোকজ

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

    জয়পুরহাটে বিএনপি-জামায়েতের প্রার্থী শোকজ

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

    জয়পুরহাটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী আব্দুল বারী ও জামায়েতের প্রার্থী এস এম রাশেদুল আলমকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্ব¡প্রাপ্ত জয়পুরহাট সিনিয়র সিভিল জজ মোঃ ফয়সাল আহমেদ এর স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে শোকজ করা হয়।

    শোকজ নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা বিভিন্ন তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিভিন্ন এলাকায় এবং হাট বাজারে তার ছবি সম্বলিত ধানের শীষ মার্কার হ্যান্ড বিল নিয়ে গণসংযোগ ও প্রচার করছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন হয়েছে।

    এদিকে, একই আসনের জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি’র মাধ্যমে বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে নিজের ছবি সম্বলিত পোস্টার নির্বাচনী প্রচারের জন্য পোস্ট করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন হয়েছে।

    আগামী ১১ জানুয়ারিতে প্রার্থীদের স্ব-শরীরে হাজির হয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। অন্যর্থায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…