এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

    চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

    চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথ বাহিনীর এ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় আটক এরিন বাদশা (৪০) সদর উপজেলার নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা আছে বলে জানতে পারে পুলিশ। পরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালায়।

    অভিযানের সময় এরিন বাদশার বাসায় ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করা করা হয়।

    চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের হয়েছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…