এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চলন্ত ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    চলন্ত ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    যশোরের ঝিকরগাছায় চলন্ত ইজিবাইক থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বেজিয়াতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা খাতুন (৪৫) বামন আলী গ্রামের মোজাম গাজীর স্ত্রী।

    জানা গেছে, ইজিবাইকে করে যাওয়ার সময় রেহেনা খাতুন অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাঁর স্বামী তাঁকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় রেহেনার মৃত্যু হয়।

    হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানান, মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে রেহেনার মৃত্যু হয়ে থাকতে পারে।

    হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…