এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

    ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

    এ সময় প্রত্যেকটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আবু জাফরসহ ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়মবহির্ভূত ওষুধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…