এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

    বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

    জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও ভেনেজুয়েলার অনেক নাগরিক বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন। ভেনেজুয়েলার মধ্য-পশ্চিম এলাকার বাসিন্দা ভিক্টোরিয়া জানান, শনিবার থেকে বাড়ির বাইরে বের হননি তিনি।

    তিনি বলেন, শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা এবং অনেক দোকান বন্ধ রয়েছে। সশস্ত্র পুলিশের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাচ্ছেন না কেউ। খবর বিবিসির

    যদিও সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলো নিয়ে তিনি আরও ভয়ে আছেন। যারা ‘মানুষকে থামিয়ে তাদের ফোন চেক করছে পরিস্থিতি সম্পর্কিত কোনও বিষয়বস্তু আছে কিনা সেটি দেখার জন্য’।

    ভিক্টোরিয়া জানান, ভেনেজুয়েলার জনগণ ‘খুশি যে তেসরা জানুয়ারি ছিল এই সরকারের পতনের শুরু। কিন্তু এখনও অনেক সরকারি ব্যক্তি দায়িত্বে আছেন, এবং আমাদের প্রত্যেকের মধ্যে দমন, ভীতি প্রদর্শন এবং ভয় রয়ে গেছে।’

    এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক ডজন সামরিক চেকপয়েন্ট বসানো হয়েছে এবং বিদেশি সাংবাদিকদেরও রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…