এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

    বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

    বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় গত ১ জানুয়ারী দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা ঢাকায় মামলাটি করেন। তবে মঙ্গলবার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে।

    মামলার এজাহারে বলা হয়েছে, দুদক আইনের ২৬(১) ধারায় সাদিক আবদুল্লাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় একই আইনের ২৬(২) ধারায় ‘শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত’ হয়েছে।

    দুদক জানায়, বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ-দখলে রাখার অভিযোগের ‘সত্যতা’ পাওয়া যায়। এর ভিত্তিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের জন্য সাদিক আবদুল্লাহর নামে নোটিস জারির সিদ্ধান্ত হয়।

    গত ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকায় তার ঠিকানায় নোটিশ নিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর বরিশাল নগরীর ঠিকানায় গিয়েও তাকে না পাওয়ায় একই দিন আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার ঠিকানায় সম্পদ বিবরণী ফরমের মূল কপি বাড়ির দরজায় টাঙিয়ে নোটিস জারি করা হয়। এজাহারে বলা হয়েছে, ৪ নভেম্বর নোটিস জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সাদিক আবদুল্লাহ।

    এ কারণে দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।  মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পচরচালক এস এম রাশেদুর রেজা বলেন, গত ১ জানুয়ারী তিনি বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন। শিঘ্রই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।

    উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ । ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

    এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৫ বছর তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…