এইমাত্র
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে আসছিল। তবে বিষয়টি নিয়ে ভিন্ন দাবি করেছেন রিধিমা পাঠক। তার দাবি, উপস্থাপক প্যানেল থেকে বাদ দেওয়া হয়নি; বরং তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে গেছেন।

    বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিধিমা দাবি এ করেছেন। 

    এই ভারতীয় উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে—সব সময়। আর কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকেই আমি অনেক বেশি মূল্য দিই। সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাকে সেবা করার সৌভাগ্য আমার হয়েছে—এটা বদলাবে না। আমি সবসময়ই নৈতিকতা, স্বচ্ছতা এবং খেলাটির মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে থাকব।’

    তিনি যোগ করেন, ‘যারা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। ব্যস। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’

    প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ‘কট্টরপন্থীদের’ হুমকির মুখে বিসিসিআইয়ের হস্তক্ষেপে এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। 

    এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ।  নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার আবেদন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে। এরপর গত সোমবার (৫ জানুয়ারি) আইপিএল সম্প্রচারে দেশীয় অপারেটরদের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। 

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…