এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

    টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

    বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও জয়বঞ্চিত থাকল নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। 

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেটে উড়ন্ত ফর্মে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেও ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি সোম্য সরকার–মোহাম্মদ নবিরা।

    আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ১৫২ রানের লক্ষ্য দিয়েও খুব একটা চাপ তৈরি করতে পারেনি নোয়াখালী। রাজশাহী ৬ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের কাছে। পাঁচ ম্যাচে এটি ছিল রাজশাহীর চতুর্থ জয়, ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত হলো।

    রান তাড়ায় রাজশাহীর জয়ের মূল নায়ক মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটার ৩৫ বলে ৬০ রান করে ম্যাচটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে যান। চারটি চার ও সমান সংখ্যক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। 

    ওয়াসিমের দৃঢ় ব্যাটিংয়ে অন্যদের ওপর বাড়তি চাপ পড়েনি। ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। মাঝের দিকে মুশফিকুর রহিম ও রায়ার্ন বার্ল দুজনই ১৯ করে রান যোগ করেন।

    এর আগে ব্যাট করতে নেমে নোয়াখালীকে ভালো শুরু এনে দেন ওপেনার সৌম্য সরকার। ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি করেন ৩৫ রান, আর শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলীয় সংগ্রহ দেড় শ পেরোলেও তা শেষ পর্যন্ত লড়াইয়ের জন্য যথেষ্ট হয়নি।

    রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মন্ডল ছিলেন সবচেয়ে কার্যকর। চার ওভারে মাত্র ২৭ রান খরচায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…