এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  

    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তাঁর কথা হয়।’

    তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক। তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’

    এর আগে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

    মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…