এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

    কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

    আদিবা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাটিয়া পাড়া গ্রামের ভাঙারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে। বর্তমানে মাতুয়াইল পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। 

    শিশুটির বাবা আব্দুল হাকিম বলেন, রুমের কিচেন র‌্যাকে রাখা ছিল তেলাপোকা মারার ওষুধ। বিকেলে আমার স্ত্রী কাজে ব্যস্ত ছিল, সে সময় অবুঝ শিশু আদিবা সেখান থেকে তেলাপোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকে। পরে বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…