এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

    হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

    বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। 

    হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান তাকে (রেজা কিবরিয়া) নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক আছি।

    নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি কর্মী-সমর্থক নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এর ছবি এবং দলিলাদিসহ গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন জিতু মিয়া সেন্টু নামের এক ব্যক্তি। ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে নির্বাচনি প্রচার চালান রেজা কিবরিয়া। এর ছবি ও দলিলাদিসহ ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামের আরেক ব্যক্তি।

    আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনীত অভিযোগগুলো অনুসন্ধান করে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…