এইমাত্র
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

    আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

    রেমিট্যান্সে উচ্চ প্রবাহ বজায় থাকায় বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে উঠেছিলো। তবে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) নভেম্বর–ডিসেম্বরের জন্য প্রায় ১৫৪ কোটি ডলার পরিশোধের পর তা কমে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমেছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গ্রস রিজার্ভ উঠেছিলো ৩৩ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুনে বিপিএম৬ অনুযায়ী হিসাব প্রকাশ শুরুর সময় রিজার্ভ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ছিল। বর্তমানের এ রিজার্ভ তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

    দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২১ সালের আগস্টে। তবে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…