এইমাত্র
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম
    ছবি: সংগৃহীত

    ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার (১০ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

    এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

    তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

    এছাড়া মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার, ১১ কেভি কাজিরগাঁও ফিডার সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    গুরুত্বপূর্ণ এলাকাগুলো হলো- কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীর পাড়, কুসুমবাগ, এম.সাইফুর রহমান রোড, বড়হাট, হিলালপুর।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…