এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

    পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

    পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত কার্যকর করেছে। শুক্রবার (০৯ জানুয়ারি) এই তথ্য জানা গেছে। 

    বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিন্ধান্ত নেয়া হয়েছে।

    এর আগে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নির্বাচন কমিশনের প্রকাশিত একটি সংশোধিত গেজেটের অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পাবনার সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করেছিল। ওই গেজেটে সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

    এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রায়ে বলেন, কিছু এলাকা এক আসন থেকে বাদ দিয়ে অন্য আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত আইনি ভিত্তিহীন। একই সঙ্গে আগের সীমানা বহাল রেখে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

    এর পর নির্বাচন কমিশন ২৪ ডিসেম্বর সংশোধিত গেজেট প্রকাশ করে। তবে ওই গেজেটের বিরুদ্ধেও আপিল হওয়ায় শেষ পর্যন্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হলো।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…