এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

    নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় একটি বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর হওয়ার এ ঘটনা ঘটে।

    দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ওসি ইকবাল বাহার মজুমদার আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…