এইমাত্র
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস ও ওষুধের দোকানসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়কালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি এলপি গ্যাসের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হোসেন ট্রেডার্স।

    এ ছাড়া একই বাজারের একটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও লাইসেন্সসংক্রান্ত অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…