এইমাত্র
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

    ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে একটি প্রাথমিক কাঠামো প্রণয়ন করে যেতে পারে। তবে এর বাস্তবায়ন পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে। তার মতে, নির্বাচন সামনে থাকায় বর্তমান সরকারের মনোযোগ মূলত নির্বাচনকেন্দ্রিক, ফলে পে স্কেল নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনের পর নতুন সরকার পূর্ববর্তী কাজ পর্যালোচনা করে এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।

    ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকাংশে কমে যাবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে নগদবিহীন লেনদেন আরও উৎসাহিত হবে।

    দেশের আমদানিনীতিকে জটিল আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে অনেক সময় পণ্য সময়মতো আমদানি করা যায় না, ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

    ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহে বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময়সভার আয়োজন করে।

    সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…