এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

    ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    আজ শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট সব আপিলকারীকে এ সিদ্ধান্ত জানানো হয়।

    এতে বলা হয়েছে, শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।

    নির্দেশনায় আরও বলা হয়, শুনানিকালে শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিশিয়াল সিল, ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।

    বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়। পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে।

    কোনো সামগ্রী কম বা বেশি থাকলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…