এইমাত্র
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

    শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

     আজ শুক্রবার (৯ জানুয়ারি) ডিএনসিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

    এর আগে ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. কামরুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। 

    এতে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি প্রশাসকের নির্দেশনায় শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে অতিদ্রুত কম্বল বিতরণের জন্য ‘আরএফকিউ’ পদ্ধতিতে এবং ছক মোতাবেক ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪ হাজার ৪০০টি কম্বল কেনার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।

    ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটি মোট ৫ হাজার ৪০০ পিস কম্বল বিতরণ করবে। এর মধ্যে অঞ্চল ১-এ ২০০টি, অঞ্চল ২ এ ৮০০টি, অঞ্চল ৩ এ ১০০০টি, অঞ্চল ৪-এ ৭০০টি, অঞ্চল ৫-এ ৯০০টি, অঞ্চল ৬ ও ৭-এ ৪০০টি করে, অঞ্চল ৮ ও ৯-এ ৩০০টি করে এবং অঞ্চল ১০-এ ৪০০টি কম্বল বিতরণ করবে ডিএনসিসি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…