এইমাত্র
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

    চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

    চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    অভিযানকালে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী এলাকা ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ মারাত্মকভাবে দূষণের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে চুয়াডাঙ্গা শহরের আরআরপি পোল্ট্রি ফার্মকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ বলেন, ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, এ ধরনের বর্জ্য নদীর পানিদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…