এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় রাস্তা সংস্কারের বিটুমিন বিস্ফোরিত হয়ে আগুন, জনমনে আতঙ্ক

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    নেত্রকোনায় রাস্তা সংস্কারের বিটুমিন বিস্ফোরিত হয়ে আগুন, জনমনে আতঙ্ক

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

    নেত্রকোনায় পৌরসভার রাস্তা সংস্কার কাজের ব্যবহৃত বিটুমিন তাপ দেওয়ার চুলায় বিস্ফোরিত হয়ে আগুনের সৃষ্টি হয়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় মোক্তারপাড়া মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে, শিল্পকলা একাডেমির পাশেই আগুনের ঘটনা ঘটে।

    স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানান, গত রাতে পৌরসভার রাস্তা সংস্কারের কাজের শেষে সকালে বিটুমিন গলিত করার জন্য চুলায় আগুন দেওয়া হয়েছিল। সংস্কার কাজে নিয়োজিত কর্মীদের অসতর্কতার কারণে অতিরিক্ত তাপে বিটুমিন বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ঘটনাস্থলের পাশেই জেলা শিল্পকলা একাডেমি, সরকারি মহিলা কলেজ, খেলার মাঠ ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবন থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা দাবি করেছেন, জনবহুল এলাকায় কেমিক্যাল জাতীয় কোনো জিনিস পোড়ানো উচিত নয়।

    নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কেমিক্যালজাত আগুন নেভাতে ফোম ব্যবহার করা হয়েছে। ৫০ লিটার ফোম প্রয়োগের পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৯০ হাজার টাকার কেমিক্যাল ক্ষয়/ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…