এইমাত্র
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বান্দরবানের থানচিতে ডাম্পার উল্টে খাদে, চালক নিহত

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

    বান্দরবানের থানচিতে ডাম্পার উল্টে খাদে, চালক নিহত

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

    বান্দরবানের থানচিতে সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি উল্টে খাদে পড়ে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উসিপ্রু মারমা (৩৬)। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপমারা গ্রামের বাসিন্দা ও চিংবাইঅং মারমার ছেলে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে থানচি–লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায়, পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি–লিক্রি সড়কের নির্মাণকাজে নিয়োজিত ডাম্পার গাড়িটি বাঁকে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় সাড়ে ৩ শত ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, “রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত ডাম্পার গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…