এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

    নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো নারী জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবে না। তিনি বলেন,  এটা ঈশ্বরপ্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, দল এখনো প্রস্তুতি নিচ্ছে—ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

    সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। 

    সাক্ষাৎকারটিতে জামায়াতের উত্থান, ইসলামী আইন প্রয়োগ, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, ১৯৭১-এর ভূমিকা, ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। 

    আল জাজিরা: আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? 

    জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে, সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ, এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। 

    আল জাজিরা: কিন্তু অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে। আপনারা একজনকেও দিলেন না কেন? 

    জবাবে জামায়াত আমির বলেন, এরইমধ্যে আমি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না। 

    আল জাজিরা: নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে? 

    জবাবে শফিকুর রহমান বলেন, না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবে না, বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে না। এটা আল্লাহর দান। আল্লাহ যেটা বানিয়েছেন, আমরা সেটা পাল্টাতে পারব না।

    আল জাজিরা: কিন্তু গত তিন দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি? 

    এ প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা তাদেরকে অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নাই। 

    আল জাজিরা: নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামায়াতের প্রধান হতে পারবে না কেন? 

    সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এমন কিছু জিনিস আছে, যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।

    সাংবাদিক তখন বলেন- না, আমি আসলে জানি না। জামায়াতের আমির পাল্টা প্রশ্ন করেন, কেন জানেন না? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে, সেটা আপনি পারবেন? কখনোই না। আল্লাহ সবকিছু জানেন।

    আল জাজিরা:  কিন্তু গত তিন দশক ধরে তো বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি? 

    এর জবাবে শফিকুর রহমান বলেন, আমরা তাদের অসম্মান করছি না। কিন্তু পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ নারীদের এ পদে যোগ্য মনে করে না। শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই জগতের বাস্তবতা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…