এইমাত্র
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা
  • ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতার স্বেচ্ছায় গণপদত্যাগ, মিষ্টি বিতরণ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

    ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতার স্বেচ্ছায় গণপদত্যাগ, মিষ্টি বিতরণ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর ‘মোটরসাইকেল’ প্রতীকে নির্বাচন করায় বহিষ্কারের হুমকির প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতৃত্বের ওপর অভিমান করে পদত্যাগ করেছেন বিএনপির সহযোগী সংগঠনের শতাধিক নেতা।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

    দুপুরে ঈশ্বরদী পৌর শহরের কাচারীপাড়া মাঠে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠনের নেতারা এই গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগকারীদের মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন-ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের শতাধিক পদধারী নেতা রয়েছেন। এ সময় কয়েক শ কর্মী-সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল পারভেজ বলেন, “বিগত সরকারের আমলে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলার শিকার হয়েছি ও জেল খেটেছি। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার ঘোষণা থাকায় আমরা আশা করেছিলাম জাকারিয়া পিন্টু ‘ধানের শীষ’ পাবেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আমরা তাঁর পক্ষে কাজ করছি।”

    তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূলের সমর্থন না থাকা সত্ত্বেও দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব বারবার আমাদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন। এমনকি কেন্দ্র থেকেও ৫ ফেব্রুয়ারির মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে বহিষ্কারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ কারণে আমরা অভিমান করে একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

    সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতারা পৃথকভাবে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার বহিষ্কারের হুমকি দিয়ে আমাদের আদর্শকে দমানো যাবে না। আমরা শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে রাজনীতি করি। নির্বাচনের পর আবারও দলীয় কর্মসূচিতে ফিরব, তবে বর্তমানে আমরা আমাদের সিদ্ধান্তে অটল।”

    এ বিষয়ে জানতে পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও গণসংযোগে ব্যস্ত থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

    তবে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু বলেন, “রাজনীতিতে মান-অভিমানের কোনো মূল্য নেই। দলকে ভালোবাসলে ভোটের আগে পদত্যাগ করা শুভলক্ষণ নয়। দলীয় সিদ্ধান্ত মানা সবার দায়িত্ব। এর বাইরে কেউ পদত্যাগ করলে সেটি একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।”

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…