এইমাত্র
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • আনোয়ারায় জামায়াত প্রার্থীর মহিলা এজেন্টের মোবাইল জব্দ, এজেন্ট পরিবর্তন
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    শারীরিক অসুস্থতাকে বাধা হতে দেননি নীলফামারীর বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৭৫)। হুইলচেয়ারে বসেই তিনি হাজির হন তার ভোটকেন্দ্র নীলফামারী পুলিশ লাইনে।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রের মতো পুলিশ লাইন কেন্দ্রেও ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই পরিবারের সহায়তায় কেন্দ্রে পৌঁছান রফিকুল ইসলাম। বয়সের ভার ও অসুস্থতা সত্ত্বেও নাগরিক দায়িত্ব পালনে তার এই উপস্থিতি অন্য ভোটারদের মধ্যেও অনুপ্রেরণা জুগিয়েছে।


    রফিকুল ইসলাম নীলফামারী শহরের বাড়াই পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। চলাফেরায় অসুবিধা হওয়ায় হুইলচেয়ারেই তাকে কেন্দ্রে নিয়ে আসা হয়। কেন্দ্র প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী তাকে ভোট দিতে সহযোগিতা করেন।


    ভোট প্রদান শেষে তিনি সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘শরীরটা খুব একটা ভালো না, তারপরও ভোট দিতে এসেছি। ভোট দেওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজের ভোটটা দিতে পেরে আমি আনন্দিত। আশা করি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে এবং যোগ্য প্রার্থীকেই জনগণ বেছে নেবে।’


    তার এই দৃশ্য উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে। তরুণ ভোটাররাও বলেন, একজন অসুস্থ প্রবীণ নাগরিক যখন দায়িত্ববোধ থেকে ভোট দিতে আসেন, তখন তা সকলের জন্যই উদাহরণ হয়ে থাকে।


    নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।


    নীলফামারী পুলিশ লাইন কেন্দ্রসহ জেলার অন্যান্য কেন্দ্রেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…