খাগড়াছড়ি সংসদীয় আসনের রামগড়ে জাল দেয়ার সময় ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানাগেছে, উপজেলার ৩ টি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টাকালে ৪ জনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২ জনকে পুলিশ হেফাজতে রাখা হলেও আটক ২ মহিলাকে জরিমানা করে ছেড়ে দেয়ার কথা নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রামগড় উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে সুলতানা আক্তার (৪৫) ও ফাতেমা বেগম (৫৫) নামে দুই মহিলা জালভোট দিতে এসে ধরা পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমা আক্তার।
অপরদিকে, থলিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মো: ইসরাফিল (২৫) ও লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোঃ আজমির (১৮) নামে দুই তরুণ ভোটার জাল ভোট দিতে এসে ধরা পড়েন। পরে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা কাজী শামীম।
এসআর