এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

    যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

    যশোরে দীর্ঘ ৩৫ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে যশোর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি দায়িত্ব পালন এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর আর ভোট দেওয়া হয়নি।


    অধ্যাপক রবিউল ইসলাম যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা। তিনি যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলেন এবং ২০২২ সালের ডিসেম্বরে অবসরে যান।


    নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, "ছাত্রজীবনে ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি। জাতীয় নির্বাচনে সর্বশেষ ভোট দিয়েছিলাম ৯১ সালে। এরপর ৯৩ সালে ১৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগ দেওয়ার পর প্রতিটি নির্বাচনেই আমাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হতো। কেন্দ্রের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ভোটটি আর দেওয়া হয়ে ওঠেনি।"


    তিনি আরও জানান, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হওয়ার পর তাঁর আর নির্বাচনের ডিউটি পড়েনি। কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে একদলীয় নির্বাচনের আমেজ না থাকায় ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। ফলে ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনেও তিনি কেন্দ্রে যাননি। তবে এবার ভোটের পরিবেশে উৎসবের আমেজ থাকায় দীর্ঘ ৩৫ বছর পর আবারও ব্যালট পেপারে নিজের রায় দিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…